বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত, দুই যুবক আটক

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২৩ মে ২০২২, ০২:৫১

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীকে উত্যক্ত করার (ইভটিজিং) অভিযোগে দুই যুবককে আটক করার পর কলেজ কর্তৃপক্ষ তাদের পুলিশে দিয়েছে।

রবিবার (২২ মে) সকালে বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু হোসেন (২৩) ও ওই ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে জনি হাসান (২৫)।

শিক্ষার্থী ও পুলিশ জানায়, কলেজে আসার জন্য দুই শিক্ষার্থী যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এসময় এক ব্যাটারি চালিত অটো রিক্সা চালক তাদের নিয়ে কলেজের উদ্যেশ্যে রওনা দেয়। চলন্ত অবস্থায় পাশে বসে থাকা রাজু নামে এক যুবক তাদের শরীরে হাত দেয়।

তবে এ ঘটনায় অটো রিকশাচালকও সহযোগিতা করেছে বলে জানায় সেই দুই কলেজছাত্রী।

পরে কৌশলে ওই দুই শিক্ষার্থী ড্রাইভারসহ দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

আরও জানা যায়, এ ঘটনার পর কলেজের সকল ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে কলেজের প্রিন্সিপাল কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণে আনেন। এবং পরে পুলিশের হাতে তুলে দেন রাজু হোসেন ও অটোরিকশা চালককে।

ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নিপা আক্তার বলেন, আমার দুইজন সহপাঠী জাউনিয়া বাজারের আশেপাশে আসলে রাজু নামে ছেলেটি সহপাঠীর গায়ে হাত দেয়। এমন ঘটনার জন্য সুষ্ঠু বিচার চাই।

ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর ই তাসমি বলেন, আমরা যেন নিরাপদে আসতে পারি এমন ব্যবস্থা চাই। আমার সহপাঠীর যা হয়েছে তার জন্য উত্তম বিচার চাই যাতে করে কোন সময় এমন ঘটনা আর না ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকরা জানায়, এ ঘটনা পুরোপুরি মিথ্যে। আমাদের ফাঁসানো হচ্ছে। আমি দুই কলেজছাত্রীর কাউকে চিনি না।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা (পরিদর্শক) ওসি খায়রুল আনাম ডন জানান, ঘটনার প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে ইভটিজিং কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর