দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান : ফরিদপুরে ১৫ দিনব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৬ মে ২০২২, ২৩:৪০

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে ১৫ দিন ব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, হা-মীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, মেলায় হস্তশিল্প, গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র, ঐতিহ্যবাহী ও কৃষি উপকরণ প্রদর্শনের লক্ষ্যে মোট ১৬১টি স্টল স্থাপন করা হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকলে এবারেও জসিম মেলা হবে জমজমাট ও আকর্ষণীয়।

কুমার নদীর তীরে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, ঐতিহ্যবাহী নৃত্য ও লোকগানের পরিবেশন করা হবে। এবারের মেলায় সার্কাসের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩ যুগ ধরে ফরিদপুরের অম্বিকাপুরের কবির বাড়ীর আঙিনায় জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত ৫ বছর ধরে নানা জটিলতা এবং করোনার কারণে মেলা বন্ধ ছিল। এ বছর ১লা জানুয়ারি থেকে মেলা শুরু হবার কথা থাকলেও করোনার কারনে তা হতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের