বাগেরহাটে শততম গোপাল চাঁদ ঠাকুরের মেলায় হাজারো ভক্তের ঢল

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি | ১৬ এপ্রিল ২০২২, ০৩:২৪

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত শততম গোপাল চাঁদ বারুণী স্নানোৎসব ও মতুয়া মেলা হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের প্রায়াত শ্রী শী গোপাল চাঁদ ঠাকুর (গোপাল সাধু) ঠাকুরের আশ্রমে ৩দিন ব্যাপী জমে ওঠা মেলার বৃহস্পতিবার পূণ্য স্নানোৎসব ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া মতাদর্শের ভক্তরা স্নানোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন।

মেলায় সাধুদের এক একটি দল ঢাক-ঢোল, ডঙ্কা, বাঁশি, শঙ্খ, শিঙ্গা, এক তারা, দোতরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নিশান নিয়ে হরিনামের মাতম তুলে সাধু বাড়িতে পৌঁছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মেলাস্থল পরিদর্শন করেন। সভাপতিত্ব করেন গোপাল চাঁদ আশ্রমের গদিনশীন সেবাইত মতুয়া মহাসংয়ের সহাসচিব সাগর সাধু ঠাকুর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের