বাগেরহাটে অননুমোদিত ইট ভাটা ধ্বংস, ২০ হাজার টাকা অর্থদন্ড

মেহেদি হাসান নয়ন | ১৬ এপ্রিল ২০২২, ০৩:২০

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে শুক্রবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অননুমোদিত ইট ভাটা ধ্বংস সহ ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গাবগাছিয়া গ্রামের মাসুদ শেখের অননুমোদিত এই লোকাল ভাটার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উক্ত গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মাসুদ শেখ এখানে প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় খোলা অবস্থায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিলেন। অননুমোদিত এই লোকাল ইট ভাটার সরকার প্রদত্ত কাগজ বা অনুমতিপত্র নেই। ফলে এলাকার মানুষসহ এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আর এ অপরাধে মাসুদ শেখকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড সহ প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, দৈবজ্ঞহাটি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে। আর জনস্বার্থে পরবর্তী সময়েও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের