মদনে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রভাষকের

নেত্রকোনা প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২২, ০২:৪৬

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার মদনে বাসের ধাক্কায় সাদেকুল ইসলাম (৪০) নামের এক কলেজ প্রভাষক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের মৈধাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জগ্নাথপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদেকুল ইসলাম মোটরসাইকেল দিয়ে নেত্রকোনা শহর থেকে নিজ বাড়ি খালিয়াজুরিতে যাচ্ছিলেন। নেত্রকোনার-মদন সড়কে মৈধাম নামক স্থানে বিপরীতমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত মদন হাসাপাতালে নিয়ে আসেন। সাদেকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন মদন হাসাপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসাদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, সাদেকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মারা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর