আজ থেকে ৩ গুণ দামে পানি খাবে রাজশাহীবাসী

সময় ট্রিবিউন | ২ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫২

রাজশাহী ওয়াসা-ফাইল ছবি

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পানির বর্ধিত দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

বাসা-বাড়ি ও বাণিজ্যিক পানির মূল্য ৩ গুন বৃদ্ধি করা হলেও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদের খবর পাওয়া যায়নি।

গত মাসে রাজশাহী ওয়াসা তাদের ওয়েবসাইট ও সংবাদপত্রে ১ ফেব্রুয়ারি থেকে পানির দাম ৩ গুণ বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন জানান, তাদের পরিচালনা বোর্ড পানির উৎপাদন খরচ ও সরবরাহের খরচ সহনীয় পর্যায়ে রাখতে আইন অনুযায়ী পানির হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, 'পানি উত্তোলনের খরচ বেড়েছে এবং সরবরাহ ব্যয়ও বেড়েছে। এর মধ্যেই সেবার মানও বাড়াতে হয়েছে কর্তৃপক্ষকে।'

ওয়াসার বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক পানির দাম, যা ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতি হাজার লিটারে ২ টাকা ২৭ পয়সা ছিল, তা বাড়িয়ে প্রতি হাজার লিটার ৬ দশমিক ৮১ টাকা করা হয়েছে।

একই সময়ে, বাণিজ্যিক পানির দাম, যা আগে প্রতি হাজার লিটার ছিল ৪ টাকা ৫৪ পয়সা, তা বাড়িয়ে ১৩ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নতুন মূল্য ভবনে ব্যবহৃত পাইপের ব্যাস ও তলার ভিত্তিতে করা হবে।

যোগাযোগ করা হলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান গতকাল বলেন, 'পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় এবং এটা জনগণের স্বার্থের পরিপন্থী।'

তিনি জানান, মহামারি পরিস্থিতির কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারেনি। তবে তারা শিগগির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন।

তিনি বলেন, 'ওয়াসার সার্ভিস আশানুরূপ নয়। তারা সব এলাকায় পানি সরবরাহ করতে পারে না। যেখানে সরবরাহ করে অনেক ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহ করে। সম্প্রতি সরকারি পর্যবেক্ষণেও ওয়াসার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'এ অবস্থায় পানির দাম একেবারে ৩ গুন বাড়ানো করোনাকালিন অর্থাভাবে থাকা জনগণের ওপর চাপ বাড়ানো ছাড়া আর কিছু নয়।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর