লঞ্চে আগুন: আরও দুই মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ৩০ ডিসেম্বর ২০২১, ০৩:০৬

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক ভেসে উঠছে মরদেহ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ৫টি মরদেহ উদ্ধার হয়েছে। আর এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট মৃতেও সংখ্য দাঁড়িয়েছে ৪৬-এ।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী সরকার জানান, বুধবার সকাল সাড়ে ৮টা দিকে অগ্নিকাণ্ডের ষষ্ঠ দিনে সুগন্ধা নদীর চরবাটাকান্দা এলাকা থেকে প্রথমে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলার রাজাপুর উপজেলার বিশখালি নদীর ডহর শংকর এলাকা থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বসয় আনুমানিক ৪০ বছর।

দু’জনের শরীরেই পোড়া দাগ দেখে লঞ্চের যাত্রীর মরদেহ বলে মোটামোটি নিশ্চিত হওয়া গেছে, বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো.সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের চতুর্থ দিন থেকে আজ বুধবার পর্যন্ত গত তিন দিনে নদী থেকে ৫টি মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে দুইজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। বাকি তিনজনের মরদেহ শনাক্ত হওয়ার পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর