সেদিন হুমকির মুখে মিথ্যা সাক্ষ্য দিয়েছে কক্সবাজারের ধর্ষিত নারী

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:১৫

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের আলোচিত ধর্ষণের মামলার বাদী বলেছেন, একটি উড়োচিঠি পেয়ে ভয় পেয়ে তিনি তার স্ত্রীকে আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে বলেছিলেন।

ধর্ষণের ঘটনার পর স্ত্রী-সন্তানসহ কক্সবাজারে চার দিন পুলিশি হেফাজতে থাকার পর ঢাকায় ফিরে একথা জানিয়েছেন তিনি।

রোববার রাতে ঢাকায় ফেরার পর ওই নারীর স্বামী বিভিন্ন সাংবাদিককে বলেন, ‘চাপে পড়ে’ তার স্ত্রী আদালতে ‘মিথ্যা’ জবানবন্দি দিয়েছেন।

কীসের চাপ- জানতে চাইলে ওই ব্যক্তি সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার থানার সামনে কয়েকজন তার হাতে একটি উড়োচিঠি ধরিয়ে দিয়ে যায়। চিঠিতে লেখা ছিল, আমরা যদি আদালতে মিথ্যা না বলি, তাহলে আমরা কেউ কক্সবাজার থেকে বাসায় ফিরতে পারব না।”

এই ব্যক্তি বলেন, তিনি পড়াশোনা জানেন না। চিঠিটি পাওয়ার পর তা তিনি স্ত্রীকে (ভুক্তভোগী নারী) দিয়ে পড়ে শোনাতে বলেন। স্ত্রী তাকে সেটি পড়ে শোনান। চিঠির বক্তব্য শুনে তিনি স্ত্রীকে আদালতে মিথ্যা বলতে বলেন।

এজন্য তার স্ত্রী এখনও তার উপর রেগে আছে জানিয়ে তিনি বলেন, “আমার বউ সেদিনের পর থেকে আমার উপর রাগ হয়ে রয়েছে। আমি কীসের জন্য মিথ্যা বলতে বলছি, সেটা আমিই জানি।”

“আমি এ বিষয়ে আরও কঠোর তদন্ত চাই। সঠিক তদন্তেই প্রমাণ হবে আমি সঠিক নাকি ভুল,” এখন বলছেন তিনি।

চিঠিতে হুমকির খবর পুলিশকে জানাতেও ভরসা পাননি জানিয়ে এই ব্যক্তি বলেন, পুলিশ হেফাজতে তাদের সময় ‘ভালো কাটেনি’। “সদর থানায় যে একদিন ছিলাম, সেসময় আমাদের সাথে খুব খারাপ আচরণ করা হয়।

“রাত ১২টার সময় আমার বাচ্চারে নিয়া ফ্লোরের ঠাণ্ডার মধ্যে বইসা ছিলাম। সেইসময় থানার পুলিশদের সমস্যার কথা বললে তারা বলছিল, কষ্টের এখনও দেখছস কী? কষ্টের হপায় শুরু। “যেখানে পুলিশ এই ধরনের কথা বলে, সেখানেই কি বুঝা যায় না, আমাদের সাথে সামনে কী হইতে পারে?”

“ট্যুরিস্ট পুলিশের এসপি স্যার আসার পর আমাদের জিজ্ঞেস করা হইছিল আমরা খাইছি কি না,” বলেন তিনি। এই নারী ও তার স্বামী শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন।

ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান বলছেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ৯৯৯-এ ফোন করে ওই নারী কোনো তথ্য দেননি। তিনি ও তার স্বামী আইন-শৃংখলা বাহিনীর অন্য সংস্থাকে ফোন করে তথ্য দিয়েছেন।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের