নবনির্মিত রাস্তা ৩৪দিনেই ১২স্থানে ফাটল, তড়িঘড়ি মেরামত 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ২৭ ডিসেম্বর ২০২১, ২৩:১৭

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুর পাড় ঘিরে মিনি পার্কের ৫২০ মিটার নবনির্মিত রাস্তা উদ্বোধনের ৩৪ দিনের মাথায় প্রায় ১২ স্থানে ফাটল ধরেছে। কাজের মান নিয়ে স্থানীয় সচেতন মহলসহ সাংবাদিকেরা প্রশ্ন তুললে রাস্তার ফাটল তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর কাছে এই রাস্তার ব্যয় ও কাজের মানের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

জানা গেছে, এডিবি ও রাজস্ব মিলে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই মিনি পার্কসহ রাস্তা নির্মাণ করা হয়েছে।

এর আগে উপজেলা পরিষদ মিনি পার্ক হিসেবে গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার মিনি পার্কের রাস্তায় ফাটল নিয়ে ইউএনও'র দৃষ্টি আকর্ষণ করে এর নির্মাণ ব্যয় ও কাজের মান নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

রোববার বিকালে গিয়ে দেখা যায়, রাস্তায় ফাটলের স্থানগুলোতে বালু-সিমেন্টের প্রলেপ লাগিয়ে মেরামত করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত উপজেলা আ'লীগের সদস্য তারেক আজিজ এই প্রতিবেদককে দেখে বলেন, ‘ছবি তুলে কী করবেন? দুদিন পরে আরও ফাটবে, তখনই ভালো করে ছবি তুলিয়েন। এত বড় একটি স্থাপনা পরিকল্পনাহীনভাবে নির্মাণ করায় এমন অবস্থা। তা ছাড়া টাকা তো আর কম খরচ করেনি। একটু ভালোভাবে নির্মাণকাজ করলে এমনটা হতো না।’

এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মোবাইল ফোনে বলেন, ‘সাংবাদিকদের বক্তব্য কেন দেবে না। ইউএনও বক্তব্য না দিলে তিনি ঠিক করেননি।’ তা ছাড়া পুকুর পাড়ের কাজে অনিয়ম হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর