মৃত্যুর আগে শেষ ভোটটা দিয়ে গেলাম: শতবর্ষী বৃদ্ধ

ফরিদপুর জেলা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে বোয়ালমারীতে পুলিশ সদস্যের কোলে চড়ে ভোট দিয়েছেন শতবর্ষী বৃদ্ধ খোরশেদ মোল্লা (১০৫)। 

রোববার (২৬ ডিসেম্বর) চন্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে ভোট দিতে আসেন বৃদ্ধ খোরশেদ মোল্লা। এ সময় কেন্দ্রে ভোটারদের প্রচণ্ড ভিড় থাকায় বৃদ্ধ খোরশেদ মোল্লাকে কোলে করে বুথে পৌঁছে দেন পুলিশ সদস্য মো. ইকবাল হোসেন।

খোরশেদ মোল্লা বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের বাসিন্দা ও মৃত লতিফ মোল্লার ছেলে।

কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ মানবিক কাজও করে। ১০৫ বছর বয়সী বৃদ্ধ ভোট দিতে আসেন। কেন্দ্রের ভেতর কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। তাই তাকে কোলে করে বুথে পৌঁছে দেওয়া হয়। উনি উনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

শতবর্ষী বৃদ্ধ খোরশেদ মোল্লা বলেন, বয়স একশ পাঁচ বছর। আর হয়তো ভোট দিতে পারবো না। তাই মৃত্যুর আগে শেষ ভোটটা দিয়ে গেলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর