লঞ্চে অগ্নিকাণ্ড কোনো নাশকতা কি না তা দেখা হচ্ছে: র‌্যাব ডিজি

সময় ট্রিবিউন | ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৬

শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন-ছবি সংগৃহীত

লঞ্চে অগ্নিকাণ্ড কোনো নাশকতা কি না তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করে আমি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এ ছাড়া প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সবাই একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, লঞ্চে অগ্নিকাণ্ড কোনো নাশকতা কি না তা দেখা হচ্ছে। নাশকতা চিহ্নিত করতে ইতোমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিঘ্রই তদন্ত রিপোর্ট দেবে। এ ছাড়া এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের টিম মাঠে রয়েছে। গোয়েন্দা তৎপরতা চলছে। আমরা আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, আহতদের সব ধরনের সহযোগিতা করবে র‌্যাব। প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টার দিয়ে গুরুতর রুগীদের ঢাকায় নেওয়া হবে। আজকে হেলিকপ্টারে করে দুজনকে ঢাকাতে নিয়ে যাবো। কালকে কেউ গুরুতর থাকলে তাদেরকেও ঢাকায় নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের