সিরাজগঞ্জে গলাকেটে নিজের মাকে হত্যার ২০ মাস পর ছেলে গ্রেফতার

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ | ২৪ ডিসেম্বর ২০২১, ০৪:৪০

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে গলাকেটে নিজের মাকে হত্যার ২০ মাস পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন ছেলে নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছেন।

মামলার বরাদ দিয়ে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ী থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের