বিয়ে না দেওয়ায় অভিমানে তরুণের আত্নহত্যা

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:০২

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়ি থেকে বিয়ে না দেওয়ায় পরিবারের লোকজনের উপর অভিমান করে প্রভাসু চন্দ্র দেব শর্মা (২৪) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ থেকে অভিমানী ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মৃত তরুণ উপজেলার জাবরহাট ইউনিয়নের বোলিদিয়ারা গ্রামের মৃত নেলু রামের ছেলে ।

পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার থেকে দেবশর্মা নিখোঁজ ছিল। কোথাও খুঁজে তাকে পাওয়া যাচ্ছিলনা। তাকে বিয়ে না দেওয়ায় অভিমান করে সে গেল কয়েকদিন ধরে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল।

স্হানীয়রা বুধবার সকালে বাড়ির পাশের কাঁঠাল গাছে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত মঙ্গলবার রাত থেকে ওই তরুণ নিখোঁজ ছিল। পরেরদিন একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের