সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ | ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৪৭

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ( ২২ ডিসেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। শপথ নেয়ার পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

শপথ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল, প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ জন ও রায়গঞ্জ উপজেলার ৯ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর