লক্ষ্মীপুরে সুপারিতে মেশানো হচ্ছে বিষ; প্রশাসন নিরব

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৪ এপ্রিল ২০২১, ২১:১৫

ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুরে পঁচানো সুপারিতে বিষাক্ত কেমিক্যাল, হাইডোজ ও ক্ষতিকর রং মেশানো যেনো নিত্যদিনের ঘটনা। এ দৃশ্য জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ ও সদর উপজেলাসহ পুরো জেলাজুড়েই বিদ্যমান।
 
পঁচা কালো সুপারি বিষাক্ত কেমিক্যাল, হাইডোজ ও ক্ষতিকর রং মেশানোর ফলে টকটকে কমলা রঙে আকর্ষণীয় করে ক্রেতা আকৃষ্ট করলেও এতে মানবদেহের কিডনি, লিভারসহ গুরুত্বপূর্ণ পার্টস বিকল করে দেয়। চরম স্বাস্থ্যঝুঁকি থাকলেও জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরবতা পালন করছেন।
 
পুরো জেলাজুড়ে উন্মুক্ত স্থানে সুপারি পঁচানোর কারণে একদিকে যেমন বিষাক্ত দুর্গন্ধে বাতাস ভারি হয়ে ওঠে অপরদিকে ফুসফুসে মারাক্তক ক্ষতিসহ বিভিন্ন রোগের উৎপত্তি হয়।
 
বিষাক্ত পঁচা সুপারিগুলো ভরে রাতের অন্ধকারে ঢাকা চট্টগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের ১৬ টি জেলার বিভিন্ন হাট-বাজারে পাইকারি ও খুচরা বিক্রি করে তিনগুন চারগুণ বেশী মুনাফা লাভ করে অসাধু ব্যবসায়ীরা। কেমিক্যালযুক্ত সুপারি খেয়ে মারাত্মক রোগ ও রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। ফলে ভয়াবহ জটিলতায় সাধারণ ভোক্তার স্বাস্থ্য অনিশ্চিত ও মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে।
 
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সিভিল সার্জন আব্দুল গাফ্ফার সুপারিতে কেমিক্যাল, হাইডোজ ও বিষাক্ত রং দেয়ার কথা স্বীকার করলেও অদৃশ্য কারণে কার্যত কোনো ব্যবস্থা নিতে পারছেন না বলে জানালেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের