ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২ ডাকাত

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২২:৫৪

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে কথিত দুই ডাকাত। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকালে এ তথ্য জানা যায়। এর আগে রোববার (১৮ জুলাই) দিনগত ৩টার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন র‌্যাবের দুই সদস্য।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাব এর একটি টহল দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতদল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

একই সময় ঘটনাস্থলে তল্লাশি করে আহত অবস্থায় কথিত দুই ডাকাতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের