সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল ঘোষণা

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ | ২২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪

ছবিঃ সংগৃহীত

কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর ) রাত ৮.০০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ মাননীয় ট্রেজারার, রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘কোভিড ১৯ মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় উনিশ মাস। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি অপ্রীতিকর ঘটনায় আরও প্রায় আড়াই মাস শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। পড়ালেখায় এই অনাকাঙ্ক্ষিত দীর্ঘ বিরতি একদিকে যেমন সেশনজটের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে তেমনি শিক্ষার্থীদের মনোজগতেও বিরূপ প্রভাব ফেলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষে বিশ্ববিদ্যালয় যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়ন করতে শিক্ষাকার্যক্রম নিরবচ্ছিন্ন করা প্রয়োজন।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা উচ্ছাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন একটি সিদ্ধান্ত ছাত্রদের জন্য খুবই জরুরী ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর