না ফেরার দেশে ঢাবি শিক্ষক জামাল খান

ঢাবি প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:২৯

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ (শনিবার) ভোর ৬ টার সময়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন তরুণ এ শিক্ষক।

বিষয়টি সময় ট্রিবিউন কে নিশ্চিত করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক।

ড. নাজনীন আফরোজ হক বলেন, অত্যন্ত ভালো মানের একজন শিক্ষক এবং শিক্ষার্থীদের খুবই প্রিয় ছিলেন। সবসময় হাসিখুশি থাকতেন। দীর্ঘ ২ বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। করোনার কারণে ভারতে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয় নি। পরবর্তীতে ঢাকায় চিকিৎসা চলছিলো। অবশেষে আজ ভোর ৬ টায় না ফেরার দেশে চলে গেলেন।

তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.ফাজরীন হুদা। তিনি এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুর ১২ টায় উনার মরদেহ ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। এবং বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর