চুয়েটের আয়োজনে আন্তর্জাতিক যন্ত্রকৌশল কনফারেন্স শুরু ১২ ডিসেম্বর

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি | ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে ৬ষ্ঠ বারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে “6th International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMEERE-2021)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর তিনদিনব্যাপী আয়োজিত উক্ত কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেবেন। 

এ উপলক্ষ্যে আজ ০৮ ডিসেম্বর (মঙ্গলবার) চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এক ‘মিট দ্যা প্রেস’ এর আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্সের উপদেষ্টা কমিটির কো-চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, কনফারেন্স চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, টেকনিক্যাল কমিটির চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অরগ্যানাইজিং কমিটির সদস্য ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ ও প্রভাষক জনাব মো. আফনান হাসান।

উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। 

উক্ত গবেষণা প্রবন্ধগুলো যন্ত্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রের সাথে সংপৃক্ততা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সংশ্লিষ্টতা, দেশের মানুষের উপকারের জন্য গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়বস্তুর ওপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে।

গবেষণা প্রবন্ধসমূহের মধ্যে ৯৩টি প্রবন্ধ চুয়েট থেকে এসেছে যার ৫০ শতাংশই চুয়েটের বর্তমান শিক্ষার্থী।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা বলেন, "চুয়েটসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই শুধু শেষ বর্ষ নয়, বরং ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদেরও ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে যা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক।"

আগামী ১২ডিসেম্বর (রবিবার) সকাল ১১.০০ টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে ভাচুর্য়ালি অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বভিাগরে অধ্যাপক এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এতে সভাপতিত্ব করবেন। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি অংশগ্রহণ করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর যন্ত্রকৌশল শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ICMERE-২০২১ এর টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর