ডা. মুরাদকে মন্ত্রীপরিষদ থেকে অপসারণ;

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করল ঢাবির শামসুন্নাহার হল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি | ৭ ডিসেম্বর ২০২১, ১৩:০০

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নারীবিদ্বেষী, কুরুচিপুর্ণ, অশ্রাব্য ও অসংলগ্ন কথোপোকথনের একটি ফোন রেকর্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তিনি ব্যাপক সমালোচনার শিকার হন। এছাড়াও একটি টকশো তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার ও রোকেয়া হলের নেত্রীদের নিয়ে বাজে মন্তব্য করায় প্রতিবাদ শুরু হয় ঢাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি তার কুশপুত্তলিকাও দাহ করে কয়েকটি সংগঠন। এসব ঘটনার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী পরিষদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আর এই খবর পাওয়া মাত্রই ঢাবির শামসুন্নাহার হলের ছাত্রলীগের নেত্রীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। মোমবাতির আলোর সাহায্যে তারা হলের প্রধান ফটকে লিখেছে, " We Believe in You, HPM"। নারী সমাজকে কটুক্তি, কুপ্রস্তাব, অশালীন আচরণ ও হুমকির দায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করায় ছাত্রলীগের পাশাপাশি শামসুন্নাহার হলের সাধারণ শিক্ষার্থীরাও শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে।

মোমবাতি প্রজ্জ্বলন

এ প্রসঙ্গে শামসুন্নাহার হল ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জিয়াসমিন শান্তা বলেন, "বঙ্গবন্ধুর বাংলার মশাল যতদিন দেশরত্ন শেখ হাসিনার হাতে থাকবে ততদিন এদেশের নারীরা সুরক্ষিত। অন্যায়কারী যেই হোক তার কোন ক্ষমা আপার কাছে নেই। এটা একটা ম্যাসেজ সবার জন্য মুখে ও স্বভাবে লাগাম টেনে চলার নয়ত পরিণতি খারাপ। আপার কাছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কৃতজ্ঞ । We believe in you honorable prime Minister Sheikh Hasina"

এছাড়াও এই খবর প্রচার হওয়ার পরক্ষণেই দেশের বিভিন্ন যায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে অনেকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর