জবিস্থ কিশোরগঞ্জ ছাত্রকল্যাণের সভাপতি বিজয়, সম্পাদক পিয়াস

জবি প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪১

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বিজয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ভূগোল বিভাগের হাসিবুর রহমান পিয়াস-কে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ১২তম আবর্তনের শিক্ষার্থী।

গত শুক্রবার সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ বিজয় বলেন, "আমাদের উদ্দেশ্য কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং স্বু-সংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।" এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করা সহ আরো অনেক প্রত্যয় ব্যাক্ত করেন।

সাধারণ সম্পাদক হাসিবুর রহমান পিয়াস বলেন, " আমাদের সংগঠনের প্রধান কাজ সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা।

সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টামণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।"

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সংগঠনটি বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর