হাবিপ্রবিতে গ্রীন এনার্জি বিষয়ক সেমিনার ৬ ডিসেম্বর 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিল,ঢাকা এর সহায়তায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ "Propects and Challenges of emplementing green energy Technologies in the northern area of Bangladesh " শিরোনামে বিদ্যুৎ ও জ্বালানির প্রায়োগিক দিক গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। 

সেমিনারটি ৬ তারিখ (সোমবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে শুরু হবে। 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান(সচিব) জনাব সত্যজিৎ কর্মকার। উক্ত সেমিনারে সভাপতিত্ব প্রদান করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.এম কামরুজ্জামান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। 

সেমিনারটির আহ্বায়ক তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড.মোঃ জামিল সুলতান এবং সদস্য সচিব তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃমিজানুর রহমান।  

প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথির বক্তব্যের পর শুরু হওয়া মেইন টেকনিক্যাল সেশন এবং টেকনিক্যাল সেশনে উপস্থিত থাকবেন যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড.এম. শামছুল আলম এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষের(স্রেডা) এর সহকারী পরিচালক জনাব মোঃ রাশেদুল আলম। 

এছাড়াও আরো উপস্থিত থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক প্রফেসর ড.মোহাম্মাদ ফারুক হোসেন।

উল্লেখ্য,উক্ত সেমিনারে সকল অনুষদের ডীন ও সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যান অংশগ্রহন করতে পারবে৷ এছাড়াও তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ৫০-৬০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর