দীর্ঘ ২০ মাস পর ফের চালু হলো লুমিনারি'র কার্যক্রম, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নোবিপ্রবি সংবাদদাতা  | ৪ ডিসেম্বর ২০২১, ০৯:২১

ছবিঃ সংগৃহীত

মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানে নিয়োজিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'লুমিনারি' এর কার্যক্রম। 

শুক্রবার(৩ ডিসেম্বর) বেলা ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে করোনা পরবর্তী প্রথম দিনের শিক্ষা কার্যক্রম। এতে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেয় প্রায় ৭৮ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী।

এদিকে করোনার দীর্ঘ সময় পর পাঠদান করতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সালেহা বেগম বলেন, দীর্ঘদিন পর পড়তে এসেছি ভাইয়া-আপুদের কাছে। খুব ভালো লাগছে৷ 

ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত মারজাহান নামের আরেক শিক্ষার্থী বলেন, করোনার কারণে দীর্ঘদিন আমরা বাসায় ছিলাম। লুমিনারি আবার চালু হওয়ার কারণে আবার আমরা পড়তে এসেছি। নিয়মিত পড়ানোর পাশাপাশি কিভাবে ভালো একজন মানুষ হওয়া যায় সে বিষয়গুলোও লুমিনারির ভাইয়া-আপুরা আমাদের শেখান।

সংগঠনটির সাধারণ সম্পাদক শামীম তাজ বলেন, করোনা মহামারীর কারণে গত ২০ মাস লুমিনারির কার্যক্রম বন্ধ ছিলো। আজ আবার পুনরায় কার্যক্রম শুরু হয়েছে আমাদের। বেশ উৎসাহের সঙ্গে আজকের কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শিক্ষার্থীদের কাছে পেয়ে আনন্দিত আমরাও। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ সাধন ও সুন্দর ভবিষ্যত গড়ার উদ্দেশ্য নিয়ে 'প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়' স্লোগানে

লুমিনারির যাত্রা শুরু হয়। সংগঠনটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। শিশুদের বিনামূল্যে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, বিনোদন, উপহার ও খাবার বিতরণ করে থাকে সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর