হাবিপ্রবির ভর্তি সার্কুলার প্রকাশ

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ৩ ডিসেম্বর ২০২১, ০৮:৩০

ছবিঃ সংগৃহীত

দেশে প্রথমবারের মতো আয়োজিত জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফলের সাপেক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে আজ ০২ নভেম্বর (বৃহস্পতিবার)।

প্রথম বর্ষ (২০২০-২১) স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তিতে হাবিপ্রবিতে ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, ২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে SSC ও HSC বিজ্ঞান বিভাগ উভয়টিতে ৩.৫০ করে মোট ৮.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগ ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে পাশাপাশি GST ভর্তি পরীক্ষায় নূন্যতম ৩৫ মার্ক থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া চলে ৫/১২/২১ তারিখ থেকে ১৫/১২/২১ তারিখ পর্যন্ত।

মেধাতালিকা তৈরি করা হবে জিএসটি ভর্তি পরীক্ষার ১০০ নম্বর ও এসএসসি জিপিএ এর উপর ১০ নম্বর এবং এইচএসসি জিপিএ এর উপর ১০ নম্বর সর্বমোট ১২০ নম্বর এ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।

প্রতি ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটে আবেদন করতে পারবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু B ও C ইউনিটে আবেদন করতে পারবে। পাশাপাশি আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ৫০ মার্কের পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ওয়েরসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ১৬৮৫ টি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর