অসচ্ছল শিক্ষার্থীরা প্রতিবছর দুই লক্ষ টাকা বৃত্তি পাবে : বেনজির

গবি প্রতিনিধি | ২ ডিসেম্বর ২০২১, ০৮:৫৮

ছবিঃ সংগৃহীত

ঢাকা ২০ আসনের এমপি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর প্রতিযোগিতা চলে আসছে। কিন্তু গণ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই অত্যন্ত স্বল্প খরচে উন্নতমানের শিক্ষা প্রদান করে আসছে। এ সময় তিনি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় প্রতিবছর দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

বুধবার (১ ডিসেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ট্রান্সপোর্ট চত্বরে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১ম থেকে ৩য় সেমিস্টারের অধ্যয়নকারী এই তিন সেমিস্টারের শিক্ষার্থীদের একসাথে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান করম নেওয়াজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের সাফল্য চোখে পরার মতো। সিএসই বিভাগেরই অনেক শিক্ষার্থীরা তাদের যোগ্যতা বলে বিদেশে শিক্ষা গ্রহণ করছে। সর্বোপরি গণ বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, শপথ ও ফুলের তোড়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পন্ন হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের