৬২০ দিন পর আগামীকাল খুলছে নোবিপ্রবি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২১, ১২:১৪

ছবিঃ সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও এতদিন অনলাইনে চলে ক্লাস-পরীক্ষা কার্যক্রম।

এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ করোনার টিকার আওতায় আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদানের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ২১১ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা নিয়েছেন। যার মধ্যে নোয়াখালীর বাহিরের কেন্দ্রে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ জন। টিকা প্রদান কার্যক্রম এখনও চলমান রয়েছে।

এদিকে দীর্ঘ সময় পর আগামীকাল থেকে ক্যাম্পাস খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নুবায়রা হাফিজ বলেন, 'ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে সকলের সাথে আগের মত ক্লাস করা, টংয়ের দোকানে চায়ের সাথে গানের আসরের দিনগুলো যে পুনরায় ফিরে পাবো তা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক প্রশান্তিদায়ক একটি সংবাদ।'

বাংলা বিভাগের শিক্ষার্থী সিজানুল ইসলাম বলেন, 'দীর্ঘদিন একঘেয়ে জীবনের পর ক্যাম্পাসে ফিরে সকল বন্ধুদের মাঝে ফিরে যাওয়া, সেই পুরোনো আড্ডায় মেতে উঠার আনন্দ, বিগত বিষাদ কে ভুলিয়ে দেবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর