২৬ দিন বন্ধ থাকার পর খুলল চট্টগ্রাম মেডিকেল কলেজ

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০৮:১১

বন্ধ হওয়ার ২৬ দিন পর আজ শনিবার খুলল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-ছবি: সংগৃহীত

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হওয়ার ২৬ দিন পর শনিবার খুলল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। তবে মারামারির ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।

ছাত্রলীগের দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে গত ২৯ অক্টোবর রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে মারামারি হয়। এ ঘটনায় ৩১ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে গত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে মারামারির ঘটনায় দুই পক্ষের ৩১ জন ছাত্রকে বহিষ্কার করা হয়। এরপর কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও আরেক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রথম দিন কেটেছে। শিক্ষার্থীদের উপস্থিতিও খুব ভালো ছিল। সব ক্লাস চলেছে।’

প্রসঙ্গত, ২৯ অক্টোবর রাতে মারামারির পরদিন ক্যাম্পাসের সামনে রাস্তায় মাহাদি জে আকিবের ওপর এক পক্ষ হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ২১ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের