জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা দশে বেরোবির মজিদুল ও নিপুন  

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ১১:০০

মজিদুল ইসলাম ও মিরাতুল ফেরদৌস নিপুন-ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রংপুর অঞ্চলের ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অধিকার করেছেন হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী হিমাদ্রি শেখর রায়। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের শিক্ষার্থী মো: মজিদুল ইসলাম।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবিপ্রবিতে দ্বাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে হাবিপ্রবি, বেরোবিসহ রংপুর অঞ্চলের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

এদিন সকাল সাড়ে ৯টায় গণিত অলিম্পিয়াডের উদ্ভোধন করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড. এস. এম. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সায়েদা জাহানারা আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন বেরোবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আর. এম. হাফিজুর রহমান, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: হান্নান মিয়া এবং প্রভাষক মোছা: আইরিন আক্তার।

প্রতিযোগিতা শেষে সেরা দশ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা দশে হাবিপ্রবির সাতজন শিক্ষার্থী স্থান পায়। এরমধ্যে প্রথম স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী হিমাদ্রি শেখর রায়, দ্বিতীয় স্থান অর্জন করে বেরোবির মজিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী তারা রাণী সরকার।

এছাড়া চতুর্থ থেকে দশম হয়েছেন যথাক্রমে হাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রুহুল আমিন, গণিত বিভাগের চন্দন রায়, সুজন মিয়া, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজির মেহেদী হাসান, হাবিপ্রবির গণিত বিভাগের মাহফুজুর রহমান, মো: আসাদুজ্জামান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিরাতুল ফেরদৌস নিপুন।

এছাড়া অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকলকেই টি-শার্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড (রংপুর অঞ্চল) প্রতিযোগীতায় সেরা দশে তৃতীয় স্থান অধিকার করেন বেরোবির গণিত বিভাগের শিক্ষার্থী মো: মজিদুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর