ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হলেন মাদ্রাসা শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০২১, ০২:২৭

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা মানবিক বিভাগে প্রথম হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। 

বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার তার স্কোর ৮৫ দশমিক ৫, মোট স্কোর ১০৫ দশমিক ৫। সাফওয়ান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এছাড়া এই ইউনিটের বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮০ দশমিক ৭৫। তার মোট স্কোর ১০০ দশমিক ৭৫। তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন। তিনি ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর