হাফ পাসের সুবিধা পাবে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২১, ০৭:৫২

ছবিঃ সংগৃহীত

ঢাকা শহরে সদরঘাটগামী বাসে আইডি কার্ড দেখানো সাপেক্ষে হাফ ভাড়ার দেওয়ার সুবিধা পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সদরঘাটগামী বাস মালিকদের পর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভাসুত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বাসে হাফ ভাড়া দিতে পারবে। আর সর্বনিম্ন ভাড়া অর্থাৎ ক্যাম্পাস থেকে গুলিস্তান যেতে পাঁচ টাকা দিতে হবে। আর বাসে কোনো ধরনের সমস্যা হলে কিংবা অসৌজন্যমূলক আচরণ করলে প্রক্টর অফিসে অথবা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সঙ্গে সঙ্গে জানাতে হবে। 

বৈঠকের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক সম্পন্ন হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এখন থেকে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে পারবে। পরিবহনগুলোও হাফ ভাড়া নিবে। আর কেউ কারো সঙ্গে খারাপ আচরণ করলে অথবা মতের বিরোধ হলে আমাদের পুলিশ ফাঁড়িতে বা প্রক্টর অফিসে সঙ্গে সঙ্গে জানাতে হবে। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর