করোনার ক্ষতি পোষাতে বেরোবিতে শীতকালীন ছুটি বাতিল

বেরোবি প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২১, ০৪:৫৬

ছবিঃ সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সৃষ্ট সেশনজট নিরসনে ২০২১-২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক সময় ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড যথারীতি চলবে।#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের