বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

রংপুর জেলা প্রতিনিধি | ২৩ নভেম্বর ২০২১, ০৪:৪৯

ছবিঃ সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটির মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন করেন সোহাগ-জাকির কমিটি। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে দ্রুত তা পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার সাড়ে চার বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি শাখা ছাত্রলীগ।#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের