দুই দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেল

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০৬:০০

হিমেল হামিদ সিকদার-ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিমেল হামিদ সিকদার গত দুদিন থেকে নিখোঁজ রয়েছেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্‌ হল থেকে বের হয়েছিলেন হিমেল। এর পর থেকে তিনি নিখোঁজ। তাঁর ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ।

তিনি সখীপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে হিমেলের চাচাতো ভাই ঢাবির শিক্ষার্থী মাহফুজ তালুকদার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হিমেলের বাবা বিল্লাল সিকদার বলেন, গত বৃহস্পতিবার রাতে হিমেল তাঁকে ফোনে জানায় শুক্রবার অথবা শনিবার সে বাড়িতে আসবে। পরের দিন শুক্রবার সকালে বাড়ি আসার কথা বলে হল থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হিমেলের চাচাতো ভাই মাহফুজ তালুকদার বলেন, শহীদুল্লাহ্‌ হলের প্রভোস্ট ইতিমধ্যে হিমেলের কক্ষ পরিদর্শন করেছেন।

হিমেল ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, হিমেল খুবই সহজ, সরল ও ভদ্র ছেলে। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি খুবই রহস্যজনক। এ ব্যাপারে হিমেলের একাধিক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে পোস্ট দিয়েছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, নিখোঁজ হিমেলের ব্যবহৃত মুঠোফোনটির সর্বশেষ লোকেশন টাঙ্গাইল দেখাচ্ছে। কিন্তু তাঁর মুঠোফোনটি ফোনটি বন্ধ রয়েছে। বিভিন্নভাবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর