ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২১, ০৩:৫১

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতির শক্তিশালী হলে ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে। পাশাপাশি সব মহলের সহযোগিতা নিশ্চিতের শর্তও জুড়ে দেন তিনি।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে দিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চু্য়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য এসব কথা বলেন।

ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা প্রশ্ন করা হয়, তবে কি এখন জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি শক্তিশালী নয়?— উত্তরে ঢাবি উপাচার্য আবারও একই প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতির শক্তিশালী হলে এবং সকলের সহযোগিতা নিশ্চিত করে ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে।’

সর্বশেষ উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে। সর্বশেষ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী অনেক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর