জাবি ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস দিয়ে জালিয়াতি 

জাবি প্রতিনিধি | ২০ নভেম্বর ২০২১, ০০:০৭

ছবিঃ সংগৃহীত

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতীর করায় এক পরীক্ষার্থী কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে একটি আইফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। 

১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে সকাল ১১ টার দিকে তাকে আটক করি। সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকী সদস্যদের ধরার চেষ্টা করি। তার কাছ থেকে এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রশাসন সাথে সমন্বয় করে বাকীদের দ্রুত ধরার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

দণ্ডপ্রাপ্ত আসাদ মিয়া ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আসাদ মিয়ার গ্রামের বাড়ি রংপুরের জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছড়া গ্রামে। তার বাবার নাম মহির উদ্দিন। মাতার নাম আছিয়া বেগম। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সাড়ে ১০টায় জাবির কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর