শৃংখলা ও স্বেচ্ছাসেবায় অনন্য জাবি বিএনসিসি  

মান্নান, জাবি প্রতিনিধি | ১৯ নভেম্বর ২০২১, ০৪:৫৩

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাবি কন্টিনজেন্ট।  

প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিক্ষা হলের গেটে ভর্তিচ্ছুদের শৃংখলা রক্ষা, প্রবেশপত্র যাচাই ও আসন খুঁজে পেতে সহযোগিতা করছে। এছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন যে কোন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যও তারা কাজ করছে।

সমাজবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, কলা ও মানবীকি অনুষদ, পুরাতন কলা ভবন ও কলেজ ভবনের শৃংখলার দায়িত্ব পালন করছেন বিএনসিসি জাবি কন্টিনজেন্টের ৬০ জন ক্যাডেট। এদের মধ্যে ২৫ জন নারী ক্যাডেটও রয়েছেন।

বিএনসিসি জাবি কন্টিনজেন্টের ক্যাডেট ইনচার্জ হাসিব সোহেল বলেন, “আমাদের যে মূলমন্ত্র আছে আমরা সে মুলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা রক্ষার্থে যে কোনো কাজে সহযোগিতা করার সর্বাত্ত্বক চেষ্টা করি”।

তিনি আরো বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জাবি কন্টিজেন্ট রমনা রেজিমেন্টের ৩ নং ব্যাটেলিয়ানের আন্ডারে দেশের বিভিন্ন স্থানে সেচ্ছাসেবা কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাবি কন্টিজেন্ট এর ভারপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, “বিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে শৃংখলা রক্ষা করার জন্য তারা সদা প্রস্তুত”। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরিক্ষা শুরু হয়েছে ৯ নভেম্বর এবং শেষ হবে ২২ নভেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর