পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ববির ছাত্রলীগের কর্মী।

ববি প্রতিনিধি | ১৮ নভেম্বর ২০২১, ১৩:৩০

ছবিঃ সংগৃহীত

৩০ হাজার টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জে এ ঘটনা ঘটে।

আটক এ.কে আরাফাত ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একাউ‌ন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের বি‌বিএ ৪র্থ ব‌র্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে আসে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার। তার পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল হয়। তখন জিজ্ঞাসাবাদে এ.কে আরাফাত স্বীকার করে ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

লোকমান হোসেন জানান, আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।

জানা গেছে, গ্রেপ্তার আরাফাত ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর