ভর্তিচ্ছুদের পাশে জাবির রফিক জব্বার হল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি | ১৭ নভেম্বর ২০২১, ০৬:৪৩

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহন করেছে জাবি ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ভর্তিচ্ছুদের সহায়তায় সামিল হয়েছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ পরিবার। শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৬ নভেম্বর), দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্যগত সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘শেখ রাসেল তথ্য সহায়তা কেন্দ্র'র দায়িত্ব পালন করেছে শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা তথ্যকেন্দ্রটি থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষার হল শনাক্ত করে দেয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় ও পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছে। জরুরী মুহূর্তে পরীক্ষার হলে ভর্তিচ্ছুদের পৌঁছে দিতে চালু রেখেছে 'জয় বাংলা বাইক সার্ভিস'। প্রায় ১৫ টি মোটর সাইকেলের মাধ্যমে দিনব্যাপি চলমান এ কার্যক্রমে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সেবাটি প্রদান করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এছাড়াও আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ খাবার পানি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি মাইকে ঘোষণার মাধ্যমে পরীক্ষার নিয়মাবলি জানানো, হারিয়ে যাওয়া বিভিন্ন ডকুমেন্টস মালিককে ফেরত দেয়া সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এ তথ্যকেন্দ্র থেকে। 

দিনব্যাপি এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ নেতা ৪৪ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, সাব্বির হোসেন নাহিদ, রাকিবুর রহমান বাপ্পি এবং আল আমিন ফাহিম।  

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার জন্য আবাসনের ব্যবস্হা করেছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের