জাবিতে প্রক্সি দিতে এসে ৭ দিনের কারাদণ্ড বুয়েট শিক্ষার্থীর

মান্নান, জাবি প্রতিনিধি | ১৫ নভেম্বর ২০২১, ২৩:০২

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার নাম তৌহিদুল আলম শিপন। 

১৪ নভেম্বর (রবিবার) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৫ম শিফটের পরীক্ষা চলাকালীন সময়ে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কেন্দ্রে কর্তব্যরত পর্যবেক্ষক অভিযুক্তের স্বাক্ষর ও চেহারার সাথে প্রবেশপত্রের স্বাক্ষর ও ছবির মিল না পাওয়ায় প্রক্টর অফিস্ কে বিষয়টি জানান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে বিকেল থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত দশটায় ভ্রাম্যমান আদালতের বিচারকার্য শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ আটককৃত শিপনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

অভিযুক্তের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া গ্রামে। তিনি নিজেকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেন। ভর্তি কোচিং উদ্ভাসের মাধ্যমে ভর্তিচ্ছু নাজমুল হকের সাথে তার পরিচয় হয়। পরবর্তিতে নাজমুলের সাথে তার ২০ হাজার টাকার বিনিময়ে জাবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহনের চুক্তি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর