জাবিতে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

মান্নান, জাবি প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২১, ০১:১০

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান মারুফ কে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রিফাত কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

৬ নভেম্বর সাবেক সভাপতি মাহমুদুল হাসান খান অনিক ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে আগামী এক বছর (২০২১- ২০২২) নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

সদ্য গঠিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান মারুফ বলেন, “আমরা নেত্রকোণা জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জেলা সমিতির পক্ষ থেকে হেল্প ডেস্ক ও টেন্ট থাকবে”। 

সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকব”। 

দ্রুতই নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর