বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে গবিতে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালিত

আখলাক, গবি প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২১, ০৪:০২

ছবিঃ সংগৃহীত

বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) পালিত হয়েছে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস। রবিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়। 

'জনসাধারণের কাছে চিকিৎসা পদার্থবিদদের ভূমিকা সম্পর্কে তুলে ধরা' প্রতিপাদ্যে আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি প্রধান ফটক, বাদামতলা ঘুরে আবার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।  

এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম কুরীর জন্মদিন ও তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ মেডিকেল ফিজিক্স দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ফাতেমা নাসরিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায়, ড. এস তাসাদ্দেক আহমেদ বলেন, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছে এটা শিক্ষার্থীদের সৌভাগ্য বলা যায়। মেডিকেল সেক্টরে ইঞ্জিনিয়ারিং যোগ হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষার্থীদের উচিত এর ভবিষ্যত বুঝে নিজেকে গড়ে তোলা।

ড. ফাতেমা নাসরিন বলেন, মাদাম কুরীর মতো মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই হবে। তিনি মেডিকেল সেক্টরে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। তার আদর্শ ধারণ করে এ বিভাগের শিক্ষার্থীদের অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা সবসময়ই করি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর