ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ফল প্রকাশ 

ঢাবি প্রতিনিধি | ২ নভেম্বর ২০২১, ২৩:৪২

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ৪১ হাজার ৫২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯শতাংশ। গত ২ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪১ হাজার ৫২৪ জন। পাশ করেছে সাত হাজার ১২ জন। আর ফেল করেছেন ৩৪ হাজার ৫১২ জন।

ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. আখতারুজ্জামান জানান, ৮ নভেম্বর বিকাল ৩ টা থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রমে পূরণ করতে পারবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আববেদন করা যাবে। 

খ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত নাম্বার ৮০ দশমিক পাঁচ। দাখিল ও আলিমের রেজাল্ট সহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক পাঁচ। দ্বিতীয় হয়েছেন চাঁদপুর গভর্নমেন্ট স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। তার প্রাপ্ত নাম্বার ৭৫ দশমিক পাঁচ। এসএসসি ও এইচএসসি সহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ৯৫ দশমিক পাঁচ। তৃতীয় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান। তাঁর প্রাপ্ত নাম্বার ৭৪ দশমিক ৭৫। এইচএসসি ও এসএসসি সহ মোট প্রাপ্ত নাম্বার ৯৪ দশমিক ৭৫। 

এর আগে গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর