হাবিপ্রবির ডরমিটরি-২ হলে নতুন সহকারী হল সুপার জুয়েল আহমেদ

মশিউর রহমান , হাবিপ্রবি প্রতিনিধি  | ২ নভেম্বর ২০২১, ০৮:৩৫

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) সহকারী হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: জুয়েল আহমেদ সরকার।

উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্টার অধাপক ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এ বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের (ডরমিটরি-২) সহকারী হল সুপারের দায়িত্বে নিয়োজিত ড. মোঃ রবিউল ইসলাম, সহযোগী অধ্যাপক, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে সহকারী অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী তিন বছর মেয়াদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে সহকারী হল সুপারের দায়িত্বে শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।

দায়িত্ব পেয়ে মো: জুয়েল আহমেদ সরকার বলেন, " হাবিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মানসে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে হাবিপ্রবি প্রশাসন যে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে একাত্ম হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ সাধ্যটুকু দিয়ে আমাদের শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার চেষ্টা করবো। আমার বিশ্বাস এই প্রক্রিয়ায় আমি আমার সহকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং দোয়া পাবো"।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর