জিএসটির সি ইউনিটে হাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতির হার ৯৫ শতাংশ 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২ নভেম্বর ২০২১, ০৫:১৫

ছবিঃ সংগৃহীত

সোমবার ( ১লা নভেম্বর) সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি( জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে ' সি ' ইউনিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ' সি ' ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ৯৫ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবির ভর্তি পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র, বিতরণ ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজার রহমান। 

এদিকে দুপুর সোয়া বারোটায় হাবিপ্রবি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য বলেন, " জিএসটির 'এ', ' বি ও 'সি ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশে নতুন ইতিহাস সৃষ্টি হলো। হাবিপ্রবি কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুষ্ঠু পরিবেশে 'সি ' ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। উপস্থিতির হার যথেষ্ট সন্তোষজনক ছিলো। "

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, " জিএসটি ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সাথে আলোচনা সাপেক্ষে আমরা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। "

এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা ওয়াহিদা পারভিন নামের এক শিক্ষার্থী বলেন, " জিএসটি ভর্তি পরীক্ষা পদ্ধতিটি অনেক সুন্দর । তবে বিগত দুই ইউনিটের ফলাফলে অনেক অসঙ্গিত রয়েছে বলে জানতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে কতৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে সি ইউনিটের পরীক্ষায় এমনটি না ঘটে। পাশাপাশি বিগত দুইটি ইউনিটের ফলফল পুনরায় নিরীক্ষণ করার জোর দাবি জানাই। 

উল্লেখ্য, ' সি ' ইউনিটের ভর্তি পরীক্ষা হাবিপ্রবি কেন্দ্রের ড. এম. এ ওয়াজেদ ভবনের ২০ টি কক্ষে অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর