হাবিপ্রবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ৮ নভেম্বর

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ৩০ অক্টোবর ২০২১, ০৮:৫৯

ছবিঃ সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে "বিজনেস এন্ড ইকোনোমিক্স চ্যালেঞ্জ" শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদ।

আগামী ৮ নভেম্বর সোমবার অনলাইন প্লাটফর্মে বিজনেস ও ইকোনমিক্স চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও নতুন ধারনার অনুসন্ধানে করণীয় শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

গবেষণা সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক মো. কুতুব উদ্দিন।

ICBEC-2021 সম্মেলনের সদস্য সচিব মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামীম হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ খসরু মিয়া। চারটি পর্বে চারটি বিষয়ের উপর গবেষণাপত্র উপাস্থাপন ও আলোচনা করবেন নিবন্ধিত ও আমন্ত্রিত বিজনেস গবেষকরা।

আয়োজিত গবেষণা সম্মেলনের প্রথম পর্বে ক্রিয়েটিভ একাউন্টটিং এন্ড আর্নিং ম্যানেজমেন্ট, ২য় পর্বে ফিন্যান্স এন্ড ইকোনোমিক্স, ৩য় পর্বে এন্টারপ্রিনিওয়ারশিপ এন্ড ম্যানেজমেন্ট এবং সর্বশেষ পর্বে আলোচনা হবে কনটেম্পোরারি মার্কেটিং ইস্যু নিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেস্ট পেপার এওয়ার্ড ICBEC-2021 এর নাম ঘোষণা করবেন উপাচার্য। সর্বশেষ অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে গবেষণা সম্মেলনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর