ব্রুডার নবনির্বাচিত সভাপতি বৃষ্টি সাধারণ সম্পাদক শামীম

বেরোবি প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২১, ২৩:৩৯

ছবিঃ সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে (২০২১-২২) সেশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অন্যতম সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিআরইউডিএফ এর পুর্ণাঙ্গ কমিটির এ তালিকা প্রকাশ করা হয়।

বৃষ্টি প্রামাণিক এর সঞ্চালনায় এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিআরইইডিএফ এর উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রেদোয়ানুর রহমান প্রান্ত, প্রকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কে মুরাদ আহমেদ, তাহেরুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান টুম্পা। এছাড়াও কমিটিতে রয়েছেন জান্নাতুজ্জাহান লাবনী, রেনী আক্তার, জান্নাতুননাহার তুলি, কাওছার সরকার, যুথী রানী, মুশফিক খান আকাশ, ফারুক হোসেইন, রিশাদ নূর, শামীম ওসমান, পরিতোষ রায়, লিমন ইসলাম, তাজরিমিন তানফী, আবদুল্লাহ আল নোমান, আবদুল খালেক, শ্যামল সিদ্দীক, রাকিব হোসেইন সজীব, সারাবান তহুরা, ফাতেমাতুজ্জোহুরা সোনালি, রুকাইয়া শাহ তুশি, এরশাদসহ প্রমুখ। 

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি বৃষ্টি প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সংগঠন হলো বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম( বিআরইউডিএফ)। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ প্রধান দায়িত্ব প্রাপ্ত হয়েছি। এটা যেমন আমার কাছে অনেক বড় কিছু পাওয়া সাথে সাথে দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করার একটা দুশ্চিন্তা ও রয়েছে। তবুও আশা রাখি আমার জায়গা থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এবং সংগঠনের সকলের সহযোগিতায় যুক্তি তর্কে এগিয়ে নিয়ে যাবো প্রাণের সংগঠনকে।

সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমি বিআরইউডিএফ এর কাছে অনেক বেশি ঋণী। ঋণের পরিমাণ আরও বেড়ে গেলো। নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। যুক্তিতে মুক্তি হোক, এগিয়ে যাক ভালোবাসার সংগঠন।

উল্লেখ্য, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ২০১৬ সালে আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর