শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিষপান করল ছাত্র

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ২২:৪৬

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রকাশ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আমরণ অনশনরত রফিকুল ইসলাম শামীম নামে এক শিক্ষার্থী।

শামীমকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন ও রাকিব হোসেন। রোববার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

শামীম অভিযুক্ত শিক্ষিকার সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

শিক্ষার্থী আবু জাফর হোসাইন ও রাকিব হোসেন জানান, শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বরখাস্তের দাবিতে শনিবারের মতো রোববারও দুপুর সাড়ে ১২টার দিকে আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা। সেসময় আন্দোলনে বক্তব্য দিচ্ছিলেন শামীম। এসময় হঠাৎ পকেট থেকে একটি বিষের বোতল বের করে প্রকাশ্যে পান করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাকিব হাসনাত বলেন, রফিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে বিষপান করা অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে ভর্তি করা হয়েছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান এ কর্মকর্তা।

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে শুক্রবার (২২ অক্টোবর) রাত থেকে দ্বিতীয় দফায় ফের আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভায় ওই শিক্ষিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় এ অনশন শুরু করেছেন তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর