সেই শিক্ষিকার ভাগ্য নির্ধারণ আগামীকাল

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ০২:০৮

অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন-ফাইল ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুই দফা সময় নিয়েও তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করতে আসেননি অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১টায় তদন্ত কমিটির নিকট উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপনের কথা থাকলেও তদন্ত কমিটি বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করেন। তবে তিনি উপস্থিত না হওয়ায় তার সঙ্গে কথা না বলেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

বিকেল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের জন্য বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি এবং কোনো যোগাযোগও করেননি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ও অন্যান্যদের সঙ্গে কথা বলে এবং সিসি টিভি ফুটেজ দেখে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।

লায়লা ফেরদৌস হিমেল বলেন, আমরা তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটি এখনো খোলা হয়নি। আগামীকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সবার সামনে এটা খোলা হবে এবং উপস্থিত সিন্ডিকেট সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে যেহেতু বেশিরভাগ সিন্ডিকেট সদস্য ঢাকাতে অবস্থান করেন তাই এই সিন্ডিকেট সভাটি ঢাকাতে অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

লায়লা ফেরদৌস হিমেল আরও বলেন, ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় তদন্ত কমিটি ডাকার পরও না এসে তিনি সময় প্রার্থনা করেন। প্রথমে তাকে আর সময় দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও তিনি বার বার ই-মেইলে সময়ের আবেদন করায় তার এই আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি তাকে দুই সপ্তাহ সময় দিয়ে আজ ২১ অক্টোবর দুপুর ১টায় উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য নতুন সময় বেঁধে দিয়েছিল। তবুও তিনি আসেননি। প্রতিবেদন জমা দেওয়ার সময়ের বাধ্যবাধকতা থাকায় আমরা আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।  

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামীকাল সিন্ডিকেট সভায় সবার সামনে সেটি উন্মোচন করা হবে। তদন্ত প্রতিবেদনের ওপরে ভিত্তি করে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে ওই সভাতেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের