মত প্রকাশের স্বাধীনতা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের বড় হাতিয়ার

মান্নান, জাবি প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২১, ২২:২৩

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ঘটমান সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’, কর্মকর্তাদের সংগঠন ‘বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ’ এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পৃথক মানববন্ধন করে। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন চলাকালে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘এর আগে দেশে সাম্প্রদায়িক যেসব হামলা হয়েছে সেগুলোর বিচা্র এখনো ঝুলে আছে। ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এই বিচারহীনতা সাম্প্রদায়িক হামলাকে উদ্বুদ্ধ করছে। এ ধরনের ঘটনাগুলোর দায় রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র যদি দায় না নেয় তাহলে এ ধরনের সহিংসতা বার বার ঘটতে থাকে। মত প্রকাশের স্বাধীনতা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের একটা বড় হাতিয়ার।’

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘এই সহিংসতায় শুধু সংখ্যালঘুরা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সারাদেশের মানুষ। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক সহিংসতায় লাভবান হচ্ছে। দেশ ও দেশের বাইরে তারা নিজেদের লাভ খুঁজে নিচ্ছে। এরা বিভিন্ন সময় সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। এদের সম্পর্কে সাবধান হতে হবে।’ 

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনাগুলো বিশ্লেষণ করে দুইটি বিষয় দেখা যাচ্ছে, এক সাম্প্রদায়িকতা, দুই সাম্প্রদায়িক সহিংসতা। নানা কারণে এ দেশে সাম্প্রদায়িকতা আছে। তবে মনে রাখতে হবে, ধর্ম বিশ্বাস আর সাম্প্রদায়িকতা এ্ক নয়। সাম্প্রদায়িকতা সুবিধাবাদীদের হাতিয়ার। যারা সাম্প্রদায়িকতার চর্চা করে তাদের আসলে ধর্মের সাথে সম্পৃক্ততাই নেই।’

 

\



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর