সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গবিতে প্রদীপ প্রজ্বালন ও সমাবেশ

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ০৬:২৯

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গবিতে প্রদীপ প্রজ্বালন ও সমাবেশ-ছবি: সময় ট্রিবিউন

আখলাক, গবি প্রতিনিধি:

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নিরব পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকটি সংগঠন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ‘জ্ঞানের প্রবেশদ্বার’ ফটকের সামনে থেকে মৌন পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি বাইশমাইল থেকে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে জাতীয় স্মৃতিসৌধে পদযাত্রা শেষ হয়। পরে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেন গবি শিক্ষার্থীরা৷

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সভাপতি মনজুরুল মিঠু, মিউজিক কমিউনিটির সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম, বাংলা বিভাগের শিক্ষার্থী ধীরা ঢালি, ডিবেট সোসাইটির সম্পাদক রিয়াদুজ্জামান রিয়াদ, অগ্নিসেতুর সাবেক সভাপতি পবিত্র কুমার শীল, ইংরেজি বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান মনির, সাবেক ছাত্র সনেট হোসাইন প্রমুখ।

বক্তব্যরা বলেন, সরকার অসাম্প্রদায়িক সংগঠন বলে দাবি করলেও তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে তা স্বাধীনতার পঞ্চাশ বছরেও ঘটেনি। আমরা ধর্মের মূল বিষয়টা না জেনেই নানান রকম সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ছি এবং নির্যাতিত নিপীড়িত হচ্ছি।

তাঁরা আরও বলেন, স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষ ভাবে বাঁচার ও মিলে মিশে থাকার কথা ছিল কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত বিচারের এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের